রামগতিতে আগুনে পুড়লো ৭০ দোকান
লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে পুড়ে ৭০টি দোকান ছাই হয়ে গেছে। রবিবার(১৪ মার্চ) ভোর রাতে আলেকজান্ডার মধ্যবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করেন স্থানীয় ব্যবসায়ীরা।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমেন জানান, আনুমানিক ২ কোটি ৪০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এক পর্যায়ে পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়লে ছোট-বড় মোট ৭০টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে কমলনগর, রামগতি ও নোয়াখালীর তিনটি ফায়ার সার্ভিস টিম ৩ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমেন।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি