টাঙ্গাইলে পুরাতন পৌর মার্কেটে আগুন

টাঙ্গাইলে গোপালপুর উপজেলায় পুরাতন পৌর মার্কেটে আগুন লেগেছে। এতে প্রায় আটটি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।

শনিবার (১৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কাকলি সিনেমাহলসংলগ্ন পুরাতন পৌর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কাকলি সিনেমাহলসংলগ্ন পুরাতন পৌর মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাপড়, জুতা ও হার্ডওয়ারের আটটি দোকান পুড়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর