রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মো. জুবায়ের (২২) নামে এক যুবক নিহত হয়। নিহত জুবায়ের ওই শিবিরের সি ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।

রোববার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এর সত্যতা নিশ্চিত করেন টেকনাফ ১৬ আর্মড ব্যাটালিয়ান পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্পের ভেতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুতিয়া গ্রুপ ও সালমান শাহ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার মধ্যরাতে পুতিয়া গ্রুপের লোকজন সালমান শাহ গ্রুপের জুবায়েরকে তুলে নিয়ে পাশের পাহাড়ে গুলি করে হত্যা করে।

পরে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের মো. জলিলকে কুপিয়ে জখম করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রফিক মাহমুদ/বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর