জয়পুরহাটে মোটরসাইকেলের চাপায় অপর মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ওয়াহেদ আলী (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১ টায় সদর উপজেলার হিচমী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াহেদ আলী হিচমী মন্ডল পাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহেদ আলী জয়পুরহাট শহর থেকে বাড়িতে যাওয়ার পথে হিচমী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা অপর একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিলন রায়হান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর