পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এসবি প্রধান করা হয়।
এসবি প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন মনিরুল ইসলাম। এসবি প্রধান মীর শহীদুল ইসলাম আজ অবসরে যাচ্ছেন।
প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন মনিরুল ইসলাম। পরে পদোন্নতি পেয়ে তিনি ডিআইজি হন, পাশাপাশি পুলিশের বিশেষ শাখার কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।
বার্তাবাজার/নব