শেষ ম্যাচ না খেলেই বাংলাদেশ ছাড়বে আয়ারল্যান্ড

আগামী ১৮ মার্চ বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার কথা ছিল আয়ারল্যান্ড উলভসের। কিন্তু শেষ ম্যাচ না খেলেই বাংলাদেশ ছাড়তে চায় আইরিশরা।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলে দেশে ফিরতে চায় তারা। ক্রিকেট আয়ারল্যান্ডের চাওয়া মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ মটি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরবে তারা।

মূলত আগামী ১৯ মার্চ থেকে কোয়ারেন্টাইন নিয়ম নতুন করে কার্যকর করবে আয়ারল্যান্ড। যদি আয়ারল্যান্ড ক্রিকেট দল ১৯ মার্চের পর দেশে ফিরে তাহলে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এজন্য ১৯ মার্চের আগেই দেশে ফিরতে চায় তারা,

এ প্রসঙ্গে ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স পরিচালক রিচার্ড হোল্ডসওর্থ বলেন, ‘রেড লিস্ট’ভুক্ত দেশ থেকে যেসব যাত্রীরা দেশে ফিরবে, তাদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের ফিরতি যাত্রা সংযুক্ত আরব আমিরাত হয়ে, কাজেই আমাদের দলকেও এই পথেই যেতে হবে। এজন্য আমাদের ফেরার পথ পরিবর্তন করতে হবে। লাল তালিকায় নেই এমন কোনো দেশ হয়ে ফিরতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ ও চারটি একদিনের ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড উলভস। আজ শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছে দুইদল। এরপর ১৬ মার্চ একটি টি-টোয়েন্টি খেলবে দুইদল।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর