হুট করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বাড়ছে। হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং মারা গেছেন ১২ জন। দুই মাস পর গত বুধবার শনাক্ত হাজারের ঘরে পৌঁছায়। এদিন ১ হাজার ১৮ জন আক্রান্ত হন।
এই সংখ্যা এখন বাড়ছেই। গত ১১ মার্চ আক্রান্ত হয়েছিল ১ হাজার ৫১ জন, ১২ মার্চ এ সংখ্যা ছিল ১ হাজার ৬৬ জন। দেশে গত জুলাইয়ে করোনায় আক্রান্ত সবচেয়ে বেশি ছিল এবং ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল কম।
তবে আবারও আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। বিভিন্ন সরকারি হাসপাতালের আইসিইউগুলোতে আসন সংকট দেখা দিচ্ছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশংকা করছেন বিশেষজ্ঞরা।
বার্তাবাজার/নব