এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ধসে আহত ৪
রাজধানীর বিমানবন্দর গোলচক্কর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রজেক্ট উড়াল সেতুর নির্মাণ কাজ করা অবস্থায় লঞ্চিং গর্ডার ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন চাইনিজ শ্রমিক ও দুই জন বাংলাদেশী শ্রমিক আহত হয়েছে।
রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের নাম এখনো জানা যায়নি। আহত তিনজনকে অ্যাপোলো হসপিটাল এবং একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানোহয়েছে।
বিআরটি প্রোজেক্টের কিউসি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর প্রায় ১ ঘন্টা যান চলাচলবন্ধ থাকে।
ঘটনার পরপর কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন।
বার্তাবাজার/পি