সপরিবারে করোনায় আক্রান্ত এমপি নিজাম হাজারী

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহিদ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৩ মার্চ) বিকালে নিজাম হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগম নাসরিন এবং তাদের একমাত্র কন্যা স্নিগ্ধা হাজারীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সুস্থতা কামনায় দলের সর্বস্তরের নেতাকর্মী, ফেনীর সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিজাম হাজারী।

একই সঙ্গে ফেনী জেলার কোথাও যেন তাদের জন্য কোনো প্রকার মিলাদ কিংবা দোয়া-মাহফিল আয়োজন করা না হয় সেজন্য তিনি দলের নেতাকর্মী ও ফেনীর সর্বস্তরের জনগণের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর