বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে প্রায় সাড়ে ১২ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সাড়ে ২৬ লাখের বেশি মানুষ করোনায় মারা গেছেন।
রোববার (১৪ মার্চ) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৪৮ হাজার ২৩২ জন। মারা গেছেন ২৬ লাখ ৫৯ হাজার ৭৫৭ জন ও সুস্থ হয়েছেন ৯ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার ৬৪০ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৪৩ হাজার ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৫ লাখ ৪৬ হাজার ৬০৫ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২৫০ জন। করোনায় মারা গেছেন ২ লাখ ৭৭ হাজার ২১৬ জন।
এরপর রয়েছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৬৪৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৬৪২ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন ও মারা গেছেন ৮ হাজার ৫২৭ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৩১০ জন।
বার্তাবাজার/নব