আজও সারাদেশে গুমোট আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। শনিবার(১৩ মার্চ) দেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি হয়েছিল। তাছাড়াও রাজধানীর কয়েক এলাকায় দেখা মেলে বৃষ্টির।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, গতকাল শনিবাার দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের আকাশ ছিল মেঘলা। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে এখন গরম বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টি হলে এই গুমোট ভাব কমে আসবে। আজও এই গুমোট ভাব থাকতে পারে। এরপর আবার কড়া রোদের দেখা পাওয়া যাবে।
গতকাল সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বার্তাবাজার/পি