পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিক্ষকের অভাবে ৬ হাজার ৮৬৬ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, দেশটির স্কুল শিক্ষা সচিব। তিনি জানান, প্রদেশটিতে বিভিন্ন জেলায় ৩২ হাজার ৫১০ জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এবং ১৪,০৩৯ জন জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পদ খালি রয়েছে। এছাড়া ৭ হাজার ৯৭৪টি স্কুল অকার্যকর।
সম্প্রতি সিন্ধু হাইকোর্টকে (এসএইচসি) বিষয়টি জানানো হয়েছে।
স্কুল শিক্ষা সচিব আদালতকে বলেন, সিন্ধু মন্ত্রিসভা টিচিং স্টাফের সদস্যদের বদলি এবং নতুন করে নিয়োগের জন্য একটি অনলাইন নীতি অনুমোদন করেছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, এই নতুন নীতি অনুযায়ী, শুধুমাত্র উদ্বৃত্ত শিক্ষক-কর্মচারী বিদ্যালয় থেকে বদলি করা হবে সেখানে, যেখানে ঘাটতি বা সম্পূর্ণ শিক্ষকের অভাব আছে। তিনি আরও জানান, যে সব স্কুল থেকে শিক্ষকদের বদলি করা হচ্ছে তাদের বদলির মাধ্যমে কার্যকর বিদ্যালয় পুনরায় খোলার প্রক্রিয়া চলছে এবং এর ফলে প্রদেশের বেশ কয়েকটি স্কুলে শিক্ষামূলক কার্যক্রম পুনরায় শুরু হবে।
উচ্চ আদালত পর্যবেক্ষণ করে দেখেছেন যে, লারকানার শত শত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষকরা তাদের বেতন নিয়েছেন, যদিও তারা কোনো কাজ করেননি।
বেঞ্চ পর্যবেক্ষণ করেছে, পাবলিক স্কুলের অবস্থা সন্তোষজনক নয় এবং স্কুল শিক্ষা সচিবকে নিছক কাগজপত্রের পরিবর্তে সুদৃঢ় প্রচেষ্টা করতে বলেছে যাতে দরিদ্র শিশুরা আইন থেকে উপকৃত হতে পারে এবং বিনামূল্যে এবং মানসম্মত শিক্ষা লাভ করতে পারে।
বার্তাবাজার/পি