মিরপুরে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড

রাজধানীর মিরপুর-১ বেড়িবাঁধের নবাবেরবাগ ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

শনিবার (১৩ মার্চ) দিনগত রাত ৯টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। পরে রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাত ৯টা ৪০ মিনিটে মিরপুরের নবাবেরবাগ ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রওনা দেয়। এরপর টানা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর