টেকনাফে ৬৫ বোতল বিদেশি ফেন্সিডিলসহ মহিলা আটক

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় তৈরি ৬৫ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ ফাতেমা (২৪) নামে এক মহিলাকে আটক করেছে।

শনিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশ দক্ষিণ শীলবনিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোছাঃ ফাতেমা টেকনাফ উপজেলার কুলালপাড়া এলাকার মুজিবুল হকের স্ত্রী বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর