চরফ্যাসন ৫ ইউপি নির্বাচনে নৌকার টিকিট পেলেন যারা

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধম ধাপে ভোলার চরফ্যাসন উপজেলায় ৫ ইউনিয়নের নৌকার প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দলের সংসদীয় স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করে দলটি।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেই বিজ্ঞপ্তিতে চরফ্যাসন ৫ ইউনিয়নের নৌকার টিকিট পেয়েছেন চরমাদ্রাজ ইউনিয়ন আঃ হাই, চরকলমী ইউনিয়ন মোঃ কাউছার, হাজারীগঞ্জ ইউনিয়ন মোঃ সেলিম হাওলাদার, এওয়াজপুর ইউনিয়ন মোঃ মাহাবুব আলম খোকন ও জাহানপুর ইউনিয়ন মোঃ নাজিম উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়ন যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

আরিফুল ইসলাম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর