দুর্নীতি দমন কমিশনের নব-নিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ বলেছেন, পুরোপুরি দুর্নীতি দমন করা খুবই দুরূহ কাজ। দুর্নীতি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমরা কাজ করবো।
আজ শনিবার (১৩ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো শোষণ মুক্ত, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী দুদক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে।
এর আগে দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় দুদক কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক, সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা,গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী,টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ভি.এস