ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ম্যাক্সি সুপার মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাসিবুর রহমান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুর রহমান উপজেলার বড় শিমলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে চাচাতো ভাইয়ের সাথে কালীগঞ্জ শহর থেকে বাড়ি যাচ্ছিল। নিহত হাসিবুর পিছনে বসে ছিল। এসময় একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর ট্রাকের চাকায় পিষ্ট হয় হাসিবুর।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ আলম তাকে মৃত ঘোষণা করেন। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

এবিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমতিয়াজ আলম বার্তা বাজারকে জানান, দূর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মুত্যু হয়।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর