দ. সুনামগঞ্জে মদ-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে কলি মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে বিদেশী মদ, গাঁজা ও নগদ টাকাসহ আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৩ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার দর্গাপাশা নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী দরগাপাশা নোয়াগাঁও গ্রামের হারুনুর রশীদের ছেলে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা বার্তা বাজারকে নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. আলাউদ্দিনের নেতৃত্বে এসআই মনিরুজ্জামান, এএসআই সমীরণ চন্দ্র দেব, সাইফুল ইসলাম সিদ্দিকদের সহায়তায় থানা এলাকার দরগাপাশা নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে মো. কলি মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে ৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ ও ৩ কেজি গাঁজা এবং নগদ ৪ হাজার ৩ শত ৮০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মো. কলি মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসআই আলাউদ্দিন।

নোহান আরেফিন নেওয়াজ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর