ভালুকায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
শিল্পাঞ্চল হিসেবে খ্যাত ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন সড়ক সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।শনিবার (১৩ই মার্চ) বিকেলে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সুশিল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগন অংশ নেয়।
এ সময় বক্তারা ভালুকার বিভিন্ন চলাচল অনুপযোগী রাস্তা দ্রুত সংস্কার ও পুণঃনির্মানের দাবি করেন। তার মধ্যে সিডস্টোর-সখিপুর সড়ক, জামিরদিয়া-কাশর সড়ক, মাস্টারবাড়ী- জামিরদিয়া সড়ক, তেপান্তর-নারিশ কলাবাগান সড়ক, আইডিয়াল- সাদ সান সড়কগুলো আগে পুণঃনির্মানের দাবি জানান।
বক্তারা আরো বলে, বর্ষা মৌসুমে সড়কগুলোতে পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর পক্ষ থেকে এসব সড়ক সংস্কারের দাবি জানালেও কোনো কাজই হচ্ছে না।
এ ব্যাপারে ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু বার্তা বাজারকে জানান, দীর্ঘদিন যাবৎ সড়কগুলোর বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্যক্তিগতভাবে কিছু জায়গা সংস্কার করেছি। এছাড়া রাস্তাগুলো এল জি ই ডি র অধীনে ইউনিয়ন পরিষদের নয়। তারপরও উপর মহলের সাথে কথা বলবো।
আরিফুল/বার্তাবাজার/হৃ.আর