কেশবপুরে শিশু ধর্ষনের চেষ্টা!

যশোরের কেশবপুরে চতুর্থ শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ মার্চ) বিকেলে ঘটনাটি ঘটেছে এবং রাতে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) দুপুরে জবানবন্দি গ্রহণের জন্য শিশুটিকে যশোর আদালতে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার (১২ মার্চ) কেশবপুরের ওই শিশু শিক্ষার্থী তার পরিবারের সদস্যদের সাথে ক্ষেত থেকে পেঁয়াজ তুলছিল। এমন সময় বিকেল সাড়ে ৫টার দিকে সে ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে কাঁঠাল বাগানের পাশে আসলে তাকে ধর্ষণের চেষ্টা চালায় আব্দুর রহমান ওরফে খোকন (৪০) নামে এক ব্যক্তি।

এসময় শিশুটি চিৎকার দিলে খোকন ওই স্থান থেকে পালিয়ে যায়। ওই শিশু শিক্ষার্থীর পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে কেশবপুর থানায় নিয়ে যান এবং এ ব্যাপারে একটি মামলা করেন। শনিবার তাকে জবানবন্দি গ্রহণের জন্য যশোর আদালতে পাঠানো হয়।

অভিযুক্ত খোকনের বাড়ি উপজেলার ভালুকঘর গ্রামে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বার্তা বাজারকে বলেন, এবিষয়ে থানায় মামলা হয়েছে। ধর্ষণ চেষ্টার আসামীকে আটক করতে অভিযান চলছে।

এ্যান্টনি দাস/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর