চরফ্যাসনে কিশোরীর মৃত্যু নিয়ে ধুম্রজাল

ভোলার চরফ্যাসন উপজেলায় পান্না (১৪) নামের এক কিশোরীর মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার (১৩ মার্চ) বেলা ১টায় উপজেলার দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে কিশোরীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

কিশোরী পান্না (১৪) ওই এলাকার মোঃ বাহারের মেয়ে। এবং হাসানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

জানা যায়, কিশোরী পান্না তার নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কি কারনে কিশোরী আত্মহত্যা করেছে এ বিষয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি। পান্নার পরিবারের দাবী পেট ব্যাথার কারনে তার স্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে।

তবে স্থানীয়রা মনে করেন, এ মৃত্যুর পিছনে অন্য কোন রহস্যজনক ঘটনা রয়েছে। যা আড়াল করতে কিশোরীর পরিবার আত্মহত্যার বিষয়টি অস্বীকার করে যাচ্ছেন। পুলিশ ঘটনাটি সুষ্ঠ তদন্ত করলে প্রকৃত মৃত্যুর কারনটি জানা যাবে বলে স্থানীয়রা দাবী করেন।

এদিকে, দুলারহাট থানা পুলিশ কিশোরীর মরদেহ, গলায় ফাঁস দেওয়ার ওড়না ও আলামত উদ্ধার করেছে। মরদেহ মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে নিশ্চিত করেছেন এস আই সাদ্দাম হোসেন।

আবুবকরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সিরাজ জমাদার বার্তা বাজারকে জানান, আলামত দেখে বুঝা যায় কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তবে কি কারনে আত্মহত্যা করেছে এ ব্যপারে আমি কিছুই জানিনা।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন বার্তা বাজারকে জানান, ময়নাতদন্তের জন্য কিশোরীর মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি জানা যাবে।

আরিফ হোসেন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর