সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার এসআই বিশ্বজিৎ মিত্র জানান, গ্রেফতারের পর শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত বাবুল হোসেন খান (৪১) জয়দেবপুর থানার জানাকৈর এলাকার হাসমত আলীর ছেলে।
এসআই বিশ্বজিৎ বলেন, “বাবুল ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় মনির হোসেন সুমন নামে এক ব্যক্তি শুক্রবার রাতে থানায় মামলা করেন। মামলায় বাবুল হোসেন খানকে আসামি করা হয়।”
মামলার পর অভিযান চালিয়ে বাবুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করার পর শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।
বার্তাবাজার/ভি.এস