দৌলতদিয়ায় তৃতীয় লিঙ্গের বাসিন্দাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে তৃতীয় লিঙ্গের মানুষের উপর হামলা ও বসতবাড়ি ভাঙ্গচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলার তৃতীয় লিঙ্গের বাসিন্দারা।

শনিবার (১৩ মার্চ) সাড়ে ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী, ফরিদপুর, মধুখালী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

পরে সেখানে থেকে বের করা হয়ে একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় উত্তরন ফাউন্ডেশনের গোয়ালন্দ প্রতিনিধি ও তৃতীয় লিঙ্গের দলনেতা মাহিয়ানা মাহি,দৌলতদিয়া প্রতিনিধি চায়না, মধুখালী প্রতিনিধি পাপিয়া বক্তব্য রাখেন।

এ সময় তারা তৃতীয় লিঙ্গের গোষ্ঠীর উপর হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান।

উল্লেখ্যঃ গতকাল শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বসবাসরত তৃতীয়লিঙ্গের বাসিন্দাদের উপর হামলা চালায় ওই এলাকার চিন্থিত সন্ত্রাশীরা। এ সময় তারা পিটিয়ে দুইজনকে আহত করে। এ ব্যপারে গোয়ালন্দ ঘাট থানায় ৮ জনের নাম ও আরো অজ্ঞাত ৭ থেকে ৮ জনসহ একটি মামলা দায়ের হয়েছে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর