পাবনার সাঁথিয়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত কলেজ শিক্ষক রাশেদ সালাহউদ্দিন বাবু জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও নন্দনপুর ইছামতি মডেল একাডেমির পরিচালক, সাঁথিয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং উপজেলার তেঁথুলিয়া গ্রাম ও ধোপাদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন আলীর ছেলে।
আহত কলেজ শিক্ষককে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানা পুলিশ রোহান আহম্মেদ আলিফ(২০) নামের একজনকে আটক করেছে।
এলাকাবাসী ও সাঁথিয় থানায় লিখিত অভিযোগে জানা যায়,তেথুলিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান রওশন আলীর ছেলে কলেজ শিক্ষক বাবু সাথে একই গ্রামের হাবিবুর রহমান হবির জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে নন্দনপুর মৌজাধীন নন্দনপুর বাজার সংলগ্ন সাঁথিয়া-মাধপুর মহাসড়কের দক্ষিনে বাবুর নিজনামীয় সম্পত্তির উপড় তার শিক্ষা প্রতিষ্ঠান নন্দনপুর ইছামতি মডেল একাডেমির নির্মানাধীন কাজ পরিদর্শন করতে যায়। এ সময় জায়গার সীমানা নিয়ে হবি ও তার ছেলে শামীমের সাথে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে হবি নির্মান কাজে বাধা প্রদান করে ও নির্মানাধীন ওয়াল ভাংচুর করে। বাবু দেয়াল ভাঙ্গা বাঁধা দিলে হবির ছেলে শামীম রাজ মিস্ত্রীর কাজে ব্যবহৃত কুন্নি নিয়ে তার মাথা লক্ষ্য করে দিলে কপালের লেগে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়।
এ সময় হবি ও শামীমের ছেলে আলিফ (২০) বাবুকে দেশীয় অস্ত্র দারা এলোপাতাড়ীভাবে মারপিটসহ তার প্যান্টের পকেটে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে বলে অভিযোগ করেন। এ সময় বাবুর ডাক-চিৎকারে আশপাশের লোকজনসহ স্বজনেরা উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে বাবুর স্ত্রী বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সাঁথিয়া থানা পুলিশ এঘটনায় রোহান আহম্মেদ আলিফ(২০)নামের একজনকে আটক করেছে। এ ব্যাপারে সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আশিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগপেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি