কসবায় ইসলামী আল-আরাফাহ্ পল্লী উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইসলামী আল-আরাফাহ্ পল্লী উন্নয়ন কর্মসূচী কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৩ মার্চ) সকালে চারগাছ বাজারে ব্যাংকের এজেন্ট আউটলেট হল রুমে এ কর্মশালা উদ্বোধন হয়।

এতে সিলেট জোনের জোনাল হেড মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (অব) যুগ্ম-মহাসচিব মোঃ জাফর সিদ্দিকী, এআইবিএল ও এআরডিপি এর ভিপি মোঃ আতাউর রহমান, আল-আরাফাহ্ এজেন্ট মালিক মোঃ আব্দুল কাইয়ম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা সুমন আহমেদ খান। কর্মশালার আগে তিনলাখপীর থেকে চারগাছ পর্যন্ত মোটর সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর