ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে ভারত। ঘরের মাঠে এমন হারের পর ভারতকে খোঁচা দিতে ভুলেলনি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্স ভারতের চেয়ে ভালো দল বলে মন্তব্য করেন ভন। টুইটারে তিনি লিখেন, টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্স ভারতের চেয়ে ভালো দল।
ভনের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। তার মতে, ইংল্যান্ড ভাগ্যবান যে তারা চার বিদেশি নিয়ে খেলে। টুইটারে তিনি লিখেন, সব দলের সৌভাগ্য হয় না ৪ জন বিদেশি নিয়ে খেলার।
ইংল্যান্ড দলে খেলা বেশিরভাগ ক্রিকেটারের জন্ম ইংল্যান্ডে না। অধিনায়ক ইয়ন মর্গানের জন্ম আয়ারল্যান্ডে। তিনি আয়ারল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলেছেন এবং দলটির অধিনায়কের দায়িত্বও পালন করেছেন।
এছাড়াও বেন স্টোকসের জন্ম নিউজিল্যান্ড, জফরা আর্চার ও ক্রিস জর্ডানের জন্ম ওয়েস্ট ইন্ডিজে। অন্যদিকে জেসন রয়ের জন্ম দক্ষিণ আফ্রিকায়।
বার্তাবাজার/নব