‍‍জিয়া ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবেই থাকবে‍‍: রেজাউল করিম

জিয়া ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবেই থাকবে বলে মন্তব্য করেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ইতিহাস থেকে কারও নাম মুছে ফেলা যায় না। যে যা কাজ করবে ইতিহাস সে কথাই বলবে।”

শনিবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ‘আবার ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র’ শীর্ষক সম্প্রীতি বাংলাদেশের এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এমন লোককে জিয়া মন্ত্রী করেছেন। বাংলাদেশকে কার্যত পাকিস্তান করেছিল জিয়া। তিনি পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেন।”

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর