বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সূচি প্রকাশ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। এবার টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আগামী ২১ এপ্রিল প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৯ এপ্রিল। দুটি ম্যাচই ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এই সফর শেষে ফিরতি সফরে বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্গত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০ মে ঢাকায় আসবে লঙ্কানরা।

লঙ্কা সফরের দুটি টেস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে হলেও বাংলাদেশ দলকে কলম্বোতে কোয়ারেইন্টাইনে থাকতে হবে। হোটেল সুবিধার কথা বিবেচনায় কলম্বোতে কোয়ারেন্টাইনে থাকবে টাইগাররা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর