লামায় নদীর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা পৌরসভায় মাতামুহুরী নদীর পাড়ে এক যুবকের লাশ পাওয়া গেছে। শনিবার (১৩ মার্চ) সকাল ৭টায় স্থানীয়রা লাশ দেখে বিষয়টি লামা থানা ও জনপ্রতিনিধিদের অবগত করেন।

শনিবার (১৩ মার্চ) সকালে নদীর হেব্রন মিশনঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। মিঠুন দাশ পৌরসভা এলাকার নয়াপাড়া গ্রামের বাসিন্দা শংকর দাশের ছেলে।

সূত্র জানায়, মিঠুন দাশ লামা বাজারের একটি সেলুনের দোকানে কাজ করতেন। শনিবার ভোর ৬টার দিকে স্থানীয়রা নদীর ঘাটে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মিঠুন দাশের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে অতিরিক্ত মদ পানের কারনে মিঠুন দাশের মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিল মোহাম্মদ হোসেন বাদশা বলেন, নিহত মিঠুন দাশের বাড়ি থেকে ৫০ ফুটের মধ্যে মাতামুহুরী নদীর পাড়ে তার লাশটি পাওয়া গেছে। মৃত্যুর কারণ জানা যায়নি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এম. মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর