ঢাকার সাভারে সিএইচসিপি (কম্যুনিটি হেলথকেয়ার প্রোভাইডার) দের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে সাভার উপজেলাধীন বিভিন্ন কম্যুনিটি ক্লিনিকের সিএইচসিপিগণ অংশগ্রহন করেন।
সভা শেষে ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বার্তা বাজারকে জানান, প্রতি মাসেই আমরা সিএইচসিপিদের নিয়ে এই সভা করে থাকি। এসময় আমরা সিএইচসিপিদেরকে তাদের যে ১৯টি রেজিষ্টার্ড খাতা রয়েছে, সেগুলোর আপডেটের বিষয়ে মনিটোরিং করে থাকি। আমাদের যে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার যুক্ত হয়েছে, তারা সঠিকভাবে কাজ করছে কিনা সে বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হয় এই সভায়। এছাড়া, ফিল্ড লেভেল থেকে যক্ষা রোগী, গর্ভবতী মা এবং জরায়ু ক্যান্সার পরীক্ষার জন্য যে ভায়া টেস্ট রয়েছে, এগুলোতে প্রতি সিএইচসিপিদের ৫জন করে রেফার করতে বলা হয়েছে, এসব তারা করছে কিনা সেগুলোও আমরা পর্যবেক্ষণ করে থাকি। এসময় তাদেরকে কাজগুলো ভালোভাবে করার জন্যও উৎসাহ প্রদান করা হয়।
ডা. হুদা আরও বলেন, অনেক কম্যুনিটি ক্লিনিক জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলো যেকোনো সময় ভেঙ্গে যেতে পারে। এসব সিসিতে কর্মরত সিএইচসিপিদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আমরা নিষেধ করি। এগুলো ঝুঁকিপূর্ণ মনে করলে তৎক্ষণাৎ আমাদেরকে জানানোর জন্য নির্দেশনা দেয়া রয়েছে। কারণ আমরা চাইনা আমাদের কোনো সিএইচসিপি দূর্ঘটনায় আক্রান্ত হোক।
সিএচসিপিদের এই মাসিক সভায় অন্যান্যের ভিতর আরও উপস্থিত ছিলেন- ডা. নুসরাত জাহান সাথী, ডা. নাজমুল হুদা মিঠু প্রমুখ সহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাগণ।
বার্তাবাজার/পি