‘ডাক’ মারায় শীর্ষে কোহলি

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। হারের দিন লজ্জার এক রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এদিন রানের খাতা না খুলেই সাঝঘরে ফিরেন কোহলি। ‘ডাক’ মারায় ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি ‘ডাক’ এখন কোহলির।

ভারতের বর্তমান এই অধিনায়ক এখন পর্যন্ত ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন। সৌরভ গাঙ্গুলী অধিনায়ক হিসেবে ১৩ বার শূন্য রানে ফিরেছিলেন। এ তালিকায় তিনে আছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ১১ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

এছাড়াও কপিল দেব ১০ বার ও মোহাম্মদ আজহারউদ্দিন ৮ বার শূন্য রানে আউট হয়েছিলেন। সবাইকে ছাড়িয়ে ভারতীয় অধিনায়কদের মধ্যে ‘ডাক’ মারায় সবার ওপরে এখন কোহলি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর