রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫১

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) সকাল ৬টা থেকে শনিবার (১৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৩ হাজার ৫’শ ১৮ পিস ইয়াবা, ৩৮৪.৬ গ্রাম হেরোইন, ৬ কেজি ৭৭ গ্রাম গাঁজা ও ১০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর