ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২মার্চ) সকালে উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।

ওসি পলাশ চন্দ্র দেব জানান, সকালে জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া রেল গেট এলাকার রাস্তার পাশে কয়েক কৃষক তাদের জমিতে কাজ করতে গেলে ভুট্টা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পরই জানা যাবে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

মিলন/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর