কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: আব্বাসী

ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, ইসলামিক নাম রাখলে, দাড়ি-টুপি থাকলেই মুসলমান হওয়ায় যায় না, যারা খতমে নবুওয়ত কে অস্বীকার করে, তারা কাফের, কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

আব্বাসী বলেন, বর্তমানে কিছু কাদিয়ানী সরকার এবং বিরোধী দলে ঘাপটি মেরে বসে আছে। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় দুশমন কাদিয়ানী সম্প্রদায় কে সরকারি ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্যে দেশে “খতমে নবুওয়ত” এর আন্দোলন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনতার পূর্বে মাওলানা শামসুল হক ফরিদপুরী কে ওয়াদা করেছিল দেশ স্বাধীন হলে কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করবে। ভাগ্যের নির্মম পরিহাস, তার চারপাশে কয়েকজন নাস্তিক নেতা ঘুরাফিরা করায় বঙ্গবন্ধু সেই স্বপ্ন পূরণ করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেহেতু আপনার পিতার স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন, সেহেতু বঙ্গবন্ধুর কবরে শান্তির জন্য কাদিয়ানীদের কে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি আপনাকে আদায় করতেই হবে।

লোহাগাড়ার পদুয়া এলাকার মুজাহিদে আজম শাহ্ সুফী আল্লামা ছিদ্দিক আহমদ আজাদ (রহঃ) এর ১২ ইছালে ছওয়াব ও খতমে নবুওয়ত সম্মেলনে এ-সব কথা বলেন।

মাহফিলে আলোচনা করেন, শরীয়াহ বাের্ড , ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর চেয়ারম্যান আল্লামা গিয়াস উদ্দীন তালুকদার, রাহবারে বায়তুশ শরফ দরবারের পীর সাহেব আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী (মঃজিঃআঃ), এইসময় উপস্থিত ছিলেন পদুয়া ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন।

আবদুল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর