সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অভি দাস রনি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ মার্চ) রাত ১টার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরেক জনের দেয়া একটি ফেসবুক পোস্টে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন রনি। রনির সেই মন্তব্য স্থানীয় কয়েকজনের চোখে পড়ে। এরপর বিক্ষোভ মিছিল করে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে গ্রামবাসী।
রনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা জহর লাল দাসের ছেলে। এ ঘটনায় রনির বাবাকে হেফাজতে নেয় পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জেলা পুলিশের একটি বিশেষ দল ঢাকা থেকে রনিকে গ্রেপ্তার করে।
বার্তাবাজার/নব