‘নিষিদ্ধ’ ওপেনারকে দলে নিয়ে পাকিস্তানের তিন ফরম্যাটের স্কোয়াড ঘোষণা

আসন্ন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের জন্য টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে জায়গা পেয়েছেন শারজিল খান।

২০১৭ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিংয়ে জড়িয়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরে তার শাস্তি অর্ধেক করে দেয় পিসিবি। শাস্তি কাটিয়ে পিএসএলে ফেরেন শারজিল। পিএসএলে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

করোনার কারণে স্থগিত হওয়া পিএসএলে ৫ ম্যাচ খেলে ২০০ রান করেছেন শারজিল। টুর্নামেন্টে সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। এর ফল হিসেবে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৬ মার্চ দেশ ছাড়বে পাকিস্তান দল। ১৬ এপ্রিল শেষ হবে পাকিস্তানের প্রোটিয়া সফর। এরপর দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যাবে পাকিস্তান দল।

পাকিস্তান টেস্ট দল : বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ইমরান বাট, আবিদ আলি, আজহার আলি, ফাওয়াদ আলম, সৌদ শাকিল, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ, আঘা সালমান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ ধানি, নোমান আলি, জাহিদ মাহমুদ, হারিস রউফ, তাবিশ খান, হাসান আলি ও সাজিদ খান।

পাকিস্তান টি-টোয়েন্টি দল : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, হায়দার আলি, দানিশ আজিজ, আসিফ আলি, শাদাব খান, শারজিল খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ ও আরশাদ ইকবাল।

পাকিস্তান ওয়ানডে দল : বাবর আজম (অধিনায়ক), দানিশ আজিজ, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাদাব খান, ইমাম উল হক, ফখর জামান, আবদুল্লাহ শফিক, হায়দার আলি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর