সুপ্রিম কোর্ট বারে সভাপতি আ.লীগের, সম্পাদক বিএনপির

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২১-২২ ইং) নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। সম্পাদক পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বিচারপতি এ এফ এম আব্দুর রহমান।

নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতি পদসহ ৮টি পদে জয়ী হয়েছে সরকার সমর্থিত সাদা প্যানেল। অন্যদিকে সম্পাদক ও সহ-সম্পাদকসহ মোট ৬টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জালাল উদ্দিন ও আওয়ামী লীগ সমর্থিত সফিক উল্লাহ। সম্পাদক পদে জয়ীরা হলেন নীল প্যানেলের মাহমুদ হাসান ও সাদা প্যানেলের সুলতানা রুমি।

কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের আইনজীবী ড. ইকবাল করিম। সদস্য পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত চারজন ও বিএনপি সমর্থিত তিন প্রার্থী।

বুধ ও বৃহস্পতিবার দুদিন চলে ভোটগ্রহণ। নির্বাচনে ভোট দিয়েছেন ৫ হাজার ৬৭৬ জন আইনজীবী।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর