পাকিস্তানের সংসদে উদ্ধার চীনের গোপন ক্যামেরা

ভোট চলছিল পাকিস্তানের সংসদ ভবনে। দেশটির সংসদের উপরের কক্ষে সেনেট চেয়ারম্যান নির্বাচন নিয়ে শুক্রবার (১২ মার্চ) সকাল থেকেই উত্তপ্ত সংসদের অধিবেশন। তবে এই ভোটের প্রক্রিয়া চলছিল গোপনে।

জানা গেছে, সংসদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছিলেন জনপ্রতিনিধিরা। কিন্তু হঠাৎ ভোট চলাকালীন সময়ে সেনেট হল থেকে উদ্ধার হয়েছে চীনা গোপন ক্যামেরা। চীনা স্পাই ক্যামেরার মাধ্যমে গোটা নির্বাচন প্রক্রিয়াটিকে কেউ বা কারা রেকর্ড করছিলেন বলে অভিযোগ ওঠে। ফলে ফের হট্টগোল শুরু হয়। ব্যাহত হয় ভোট প্রক্রিয়া।

সেনেটের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান পদে গোপন ব্যালটে নির্বাচন চলছিল। সেখানে কে ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং করছিলেন তা জানা যায়নি।

তবে পাকিস্তানের সংসদের মধ্যে চীনের স্পাই ক্যামেরা উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে বেশ পানিঘোলা হয়। তদন্ত শুরু হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর