ক্ষুধার কারণে মৃত্যুঝুঁকিতে বিশ্বের লাখো মানুষ

করোনা মহামারি ও জলবায়ু পরিবর্তনের হুমকি বৃদ্ধি এবং ক্ষুধার কারণে বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

বৃহস্পতিবার তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করে জানান, পরিস্থিতির যদি উন্নতি না ঘটে তাহলে সামনে আমাদের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে।

নিরাপত্তা পরিষদের খাদ্য ও নিরাপত্তাবিষয়ক এক বৈঠকে তিনি জানান, তাৎক্ষণিক পদক্ষেপ না নিলে লাখ লাখ মানুষ ক্ষুধা ও মৃত্যুর মুখে পড়বে। ৩৬টিরও বেশি দেশের ৩ কোটি মানুষ দুর্ভিক্ষ ঘোষণা থেকে ‘মাত্র এক পা দূরে রয়েছে’।

তিনি বলেন, বর্তমান এ সংকট তা আমাদের দ্বারাই সৃষ্টি হয়েছে। এ কারণে এ থেকে উত্তরণে আমাদেরই এগিয়ে আসতে হবে।

গুতেরেস আরও বলেন, এ বিপর্যয় এড়াতে আমাদের শক্তিশালী টাস্কফোর্স চালু করতে হবে। এখন আমরা শুধু বিষয়টি অনুধাবন করতে পারছি কিন্তু একটা সময় আসবে যখন আর অনুভব নয়, চরম অবস্থার শিকার হতে হবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে তিনি ৫৫০ কোটি ডলার জরুরি সহায়তার আবেদন করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর