যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় তার পরিবারকে ২৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার (১২ মার্চ) এই ক্ষতিপূরণ দিয়ে মামলাটি মিমাংসা করার প্রস্তাব নগর কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাস হয়।
উল্লেখ্য, জাল নোট ব্যবহারের অভিযোগে জর্জ ফ্লয়েডকে ২০২০ সালের ২৫ মে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। আটকের পর রাস্তায় ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে চেপে ধরলে তিনি মারা যান।
ক্ষতিপূরণের ঘোষণার পর ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে জানান, ‘ন্যায়বিচার পাওয়ার এই কঠিন যাত্রায় একটা সমাধানে পৌঁছাতে পেরে আমার পরিবার সন্তুষ্ট। আমাদের হৃদয় ভাঙার পরও আমরা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে, জর্জ ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয়।’
বার্তাবাজার/পি