ইউপি সদস্যের দখলে বৃদ্ধার বাড়ি, ঠাই মিললো রান্না ঘরে
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশ গৃহহীন মানুষ বাংলাদেশে কেউই থাকবে না, ঠিক সেই সময়ই লক্ষ করা গেল আমিরন নামের এক বৃদ্ধা মহিলাকে রান্না ঘরে ঘুমানো অবস্থায়। শুক্রবার (১২ মার্চ) রাত ৯টায় গাইবান্ধার রেলওয়ে কলোনীর একটি বাড়ির রান্না ঘরে দেখা যায় এই দৃশ্য।
জানা যায়, তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের ছাপরহাটি গ্রামে। তার বাড়ি ঘর জোর করে দখলে নিয়েছে নিজেরই আত্মীয় প্রভাবশালী এক ইউপি সদস্য। আড়াই বছর আগে প্রথমে তার বাড়ী এবং তার কিছু দিন পরই নিজের স্বামীকেও হারিয়ে ফেলে। এখন ভাগ্যের চাকা গিয়ে দাঁড়িয়েছে অন্যের রান্না ঘরে।
এলাকার স্থানীয়দের কাছে তার সম্পর্কে জানতে চাইলে বার্তা বাজারকে তারা জানান, দীর্ঘদিন ধরেই ইনি কখনো মানুষের বাড়ীর বারান্দা, কখনো বা রাস্তার খোলা আকাশে কিন্তু আজ তার কপালে ঘুমানোর জন্য মিলল রান্না ঘর। ইনি মূলত এখন ভিক্ষা বৃত্তির মাধ্যমে দিনযাপন করেন।
আমিরন বেগম বার্তা বাজারকে জানান, শুনি কত মানুষ ঘর পায়, হামার তো ঘর থাকিয়াও নাই। হামাক যদি সরকার একটা ঘরের ব্যবস্থা করতো তাহলে রাতটা আর মানুষের দয়ায় কটাতে হত না।
সুমন মিয়া/বার্তাবাজার/এ.আর