মেহেরপুর হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরের মাদক বিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ তাজউদ্দিন (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১২ মার্চ) বিকেলে মেহেরপুর থানাধীন কামদেবপুর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত তাজউদ্দীন গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ডিবি পুলিশের এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর থানাধীন কামদেবপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তাজউদ্দিনকে আটক করে। এসময় তার কাছে থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী বার্তা বাজারকে জানান, ৫ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর