চকরিয়া থেকে অপহৃত কিশোর উখিয়ায় উদ্ধার: অপহরণকারী মা-ছেলে আটক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য মা-ছেলেসহ ভিকটিম উদ্ধার করেছে কক্সবাজার র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় নুরুর বাড়ি হতে তাদের উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১৫ এর মিডিয়া কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

ধৃতরা হলেন- উখিয়া থানার বালুখালি ইউনিয়নের পূর্ব ফাড়ির বিল এলাকার ফরিদ আলমের ছেলে শহিদুল ইসলাম (১৯) এবং তার স্ত্রী ছলেমা খাতুন (৪৪)।

তিনি জানান, গত ৭ মার্চ আবু সাইদ (২১) নামের এক কিশোর চকরিয়া থেকে অপহরণের শিকার হয়। মুক্তিপণ বাবদ আপহরণকারীরা ৫ লাখ টাকা দাবী করেছেন বলে র‍্যাবের কাছে অভিযোগ করেন অপহৃত কিশোরের পিতা আব্দুল খালেক।

অভিযোগের সূত্র ধরে অপহৃত কিশোরকে উদ্ধারে মাঠে নামে র‍্যাব। ১১ মার্চ সন্ধ্যায় উখিয়া পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় মোঃ নুরুর বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী মা-ছেলেসহ আপহৃত কিশোর আবু সাইদকে উদ্ধার করে।

ধৃত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় ভিকটিম আবু সাইদ বাদী হয়ে ধৃত মা-ছেলেসহ ৬ জনকে আসামী করে উখিয়া থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে বলে বার্তা বাজারকে নিশ্চিত করেছেন উখিয়া থানার (ওসি) সঞ্জুর মোর্শেদ।

প্রসঙ্গত, গত ৭ মার্চ বিকালে চকরিয়া থানার খুটাখালি ইউনিয়নের শিয়াপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মোঃ আবু সাইদকে (২১) একটি মাইক্রোবাসে করে অপহরন করা হয়।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর