ছা্ত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে ৭নং কুমিরা ইউনিয়নের যুবলীগের ২ ওয়ার্ডের সহ-সভাপতি শওকত আলী (২৮)কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুনের নেতৃত্বে ৩-৪ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সময় কুমিরা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে। কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবিদার ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাছির মানবজমিনকে জানান, কুমিরা ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শওকতকে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোর্শেদ চৌধুরী ও হারুন মেম্বারের নির্দেশে সন্ত্রাসী মামুনের নেতৃত্বে ৩-৪ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ঢুকে দরজা বন্ধ করে যুবলীগ নেতা শওকতকে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় যুবলীগ নেতাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত যুবলীগ নেতা শওকত আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অপরদিকে বর্তমান ৬নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগে নেতা মুরশেদ চৌধুরী মানবজমিনকে বলেন মামুন, আমার দলের বা আমার গ্রুপের কেউ না, সে একজন সন্ত্রাসী সন্ত্রাসীর বিচারক হোক সেটা আমি ও চাই। তবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি গ্রুপ এই ঘটনাটিকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সীতাকুন্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কুমিরা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার প্রস্তুতি নিচ্ছে আহতের পরিবার।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর