চরফ্যাসনে চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ
ভোলার চরফ্যাসনে গৃবহধূ পরাগের নষ্ট দাঁতের বদলে ভালো দাঁত ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে চিকিৎসক নুর নবীর বিরুদ্ধে। শুক্রবার (১২ মার্চ) চরফ্যাসন হাসপাতাল রোডে অবস্থিত নুর ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে নুর ডেন্টাল কেয়ারের সামনে বিক্ষুব্দ জনতার ভীর দেখা গেছে।
ভুক্তভোগী গৃহবধূ পরাগ বার্তা বাজারকে জানান, আমি ডাক্তার নুর নবী স্যারের নিকট আমার ব্যথাযুক্ত দাঁত ফেলে দেওয়ার জন্য আসি। সে আমার ব্যথাযুক্ত দাঁত রেখে আমার সুস্থ দাঁত ফেলে দেওয়ায় ওই দাতের মাড়িও ফুলে যায়। এতে করে আমি খুবই কষ্ট অনুভব করি।
চিকিৎসক নুর নবী নিজকে নির্দোশ দাবী করে বার্তা বাজারকে বলেন, আমি রোগীকে জিজ্ঞাসা করেছি উনি তার দাঁত ফেলে দেওয়ার কথা বললে আমি ফেলে দেই। এই নিয়ে এখন শুধু শুধু ঝামেলা করছে।
এ ব্যপারে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক বার্তা বাজারকে জানান, শুনে ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়টি খতিয়ে চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আরিফ হোসেন/বার্তাবাজার/হৃ.আর