পিরোজপুরে ২৭টি গাঁজার গাছসহ চাষী আটক

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ২৭টি গাঁজার গাছসহ সমীর গাইন (৪৮) নামে এক গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) উপজেলার মালিখালী ইউনিয়নের সামান্তগাতী এলাকা থেকে তাকে আটক করা হয়।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মালিখালীর সামান্তগাতী গ্রামের সমীরের বসত বাড়ির পেছনে চাষ করা তার ২৭টি গাঁজা গাছ জব্দ করা হয়। এসময় গাঁজা গাছ জব্দ করাসহ সমীরকে আটক করা হয়।

আটক সমীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর