বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শ্রী রবি বোসকে সভাপতি ও শ্রী দুলাল চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে জেলা শহরের জেলা পরিষদ মার্কেটের ৩য় তলায় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা।
সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস পাল, সাংগঠনিক সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পাল।
শ্রী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা সভাপতিত্বে এবং শ্রী রবি বোস এর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন,জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ জাফর আলী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, পূজা উদযাপন পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শ্রী হরিচাঁদ মন্ডল, কুড়িগ্রাম শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি শ্রী ছানালাল বকসী, নারী নেত্রী ফাল্গুনী তরফদার প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, পূজা উদযাপন পরিষদের রংপুর বিভাগীয় যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী গোপাল চন্দ্র দেবনাথ।
সম্মেলনের শুরুতে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও মঙ্গল প্রদীপ প্রজল্বনের মাধ্যমে মহামারী করোনা থেকে মুক্ত পাবার জন্য বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও সংগঠনের নেতা-কর্মীদের মৃত্যুতে ১ মিনিট নিরবতাও পালন করা হয়।
সুজন মোহন্ত/বার্তাবাজার/হৃ.আর