এমপি নদভীর সাথে লোহাগাড়া প্রেসক্লাবের মতবিনিময়

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সাথে লোহাগাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) বিকেলে সাতকানিয়া উপজেলার মাদার্শাস্হ এমপি নদভীর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় শেষে এমপি নদভীকে লোহাগাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুুহাম্মদ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এইচ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, কার্যনির্বাহী সদস্য ডাঃ কামাল উদ্দিন, মাস্টার সিরাজুল ইসলাম, মোঃ আবদুল করিম, আরিফুল ইসলাম রিফাত, অমিত কর্মকার।

আবদুল করিম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর