সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারীকে আটক করেছে ২ বিজিবি। শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং নাফনদী সংলগ্ন খালের মুখ এলাকা হতে মাদকসহ তাকে আটক করা।
আটক ব্যক্তি ওই ইউনিয়নের লম্বাবিল এলাকার আবুল মুহাম্মদ হোসেনের ছেলে আলী আহমদ (২৮)।
২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান আটকের বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং খালেরমুখ এলাকায় অবস্থান নেয়। এসময় এক ব্যক্তি সাঁতার কেটে সীমান্তে পৌছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে জওয়ানরা ধাওয়া করে তাকে আটক করে। এসময় তার সাথে থাকা বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
ধৃত আসামীকে জব্দকৃত মাদকসহ মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তাবাজার/হৃ.আর