টিকা গ্রহণের এক মাস পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে তিনি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি আমি করোনার টিকা নিয়েছিলাম। গতকাল (১১ মার্চ) টেস্ট করানোর পর আমার রেজাল্ট পজিটিভ আসে। এখন বিশ্ববিদ্যালয়ের বাসায় কোয়ারেন্টাইনে আছি।
বার্তাবাজার/ই.এইচ.এম
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।